শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে ১৮৪০ পিচ ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার

পটুয়াখালীতে ১৮৪০ পিচ ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার

Sharing is caring!

পটুয়াখালী পৌরসভাধীন ১নং ওয়ার্ড টাউন জৈনকাঠী এলাকা থেকে মোঃ রফিকুল ইসলাম মুরাদ(২৬) ও রহিমা বেগম নামের দু’জনকে ১৮৪০ পিচ ইয়ারা সহ গ্রেফতার করেছে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক’ সার্কেল সদস্যবৃন্দরা।

গতকাল বেলা ১.৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে রফিকুল ইসলাম মুরাদ ও মা,রহিমা বেগমকে তার নিজ বাসা থেকে ১৮৪০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এই অভিযান পরিচালনাকালে পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ক’ সার্কেলের পরিদর্শক মোহাম্মদ আবু রেজা মেহেদী হাসান ও উপ-পরিদর্শক সোহান সহ অন্যান্য সদস্যবৃন্দ সঙ্গীয় ফোর্সের সহায়তায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন বলে জানাযায়।

এসময় মুরাদের মা’রহিমা বেগম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উৎকুসের চেষ্টা করায় ছেলেকে গ্রেফতারের হাত থেকে রক্ষা করার অপচেষ্টা চালানোর অপরাধে মা,রহিমা সহ ১নং আসামী মুরাদের স্ত্রী তাকেও জিঞ্জাসা বাবদ গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আবু রেজা মেহেদী হাসান।

এব্যপারে অভিযুক্ত মুরাদ’কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি অপরাধী আমার সাস্তী হোক কিন্তুু আমার মাকে ছেড়ে দেয়া হোক তিনি অসুস্থ রোগী। তবে আমার কাছে এতো ইয়াবা ছিল না সর্বোচ্চ ৮/৯ শত হতে পারে তবে আঠারোসো চল্লিশ পিস কিভাবে হলো আমার জানা নেই।

খোজনিয়ে জানাযায়, পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কোন নারী কনেস্টবল এখন পর্যন্ত নিয়োগ না থাকায় নাসিক ভাড়ায় চালিত রিনা বেগম’ অফিসের পার্শে ভাড়া বাসায় থাকেন তিনি। প্রতিদিনের মতোই গত ১৩ ই সেপ্টেম্বর দুপুরে রিনা বেগমকে নারী আসামীদের তল্লাশির কাজে নেয়া হয়। এবং মাস শেষে কিছু টাকা বেতন হিসেবে দেয়া হয় এমনটাই জানালেন রিনা বেগম। এসময় তিনি আরো বলেন, আসামীর সাথে কোন মাদক পাওয়া যায় নি, ঘড় তল্লাশি করে মাদক পাওয়া গেছে বলে জানান তিনি।

এবিষয় পটুয়াখালী জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আবু রেজা মেহেদি হাসান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, মাদক বিরোধী অভিযান করেছি পটুয়াখালী জেলার ১নং ওয়ার্ডে মৃধা বাড়ীতে তল্লাশি চালিয়ে ১৮৩০ পিস, ওরেন্স কালার, ও গ্রীন কালার ১০ পিস মোট ১৮৪০ পিস ইয়াবা উদ্ধার করেছি এবং মা,ছেলেকে আটক করেছি সাথে ছেলের বউকে জিঞ্জাসা বাবদ অফিসে নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

এব্যাপারে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক অভিযান পরিচালনা করে ১৮৪০ পিচ ইয়াবা সহ আটক করে মামলা দায়ের করা হয়েছে আসামিদের থানায় হস্তান্তর করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক আবু রেজা মেহেদী হাসান।আগামীকাল তাদের কোর্টে পাঠানো হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD