বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কাউন্সিলরকে লাঞ্ছিত করায় বাজার পরিদর্শক বরখাস্ত !

কাউন্সিলরকে লাঞ্ছিত করায় বাজার পরিদর্শক বরখাস্ত !

Sharing is caring!

এইচ এম শান্ত: পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় কর্মরত বাজার পরিদর্শকের হাতে পৌর কাউন্সিলর লাঞ্ছিত হওয়ার ঘটনায় বাজার পরিদর্শক নিহার রঞ্জন শীলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় পৌরসভা কার্যালয়ে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর কৃষ্ণ পাল উপস্থিত হলে হঠাৎ কিছু বুঝে ওঠার পূর্বেই তার উপরে হামলার ঘটনা ঘটে।

এ সময় ঐ কর্মকর্তা চড়াও হয়ে কাউন্সিলরকে শারীরিক ভাবে লাঞ্ছিত করার ঘটনা ঘটে। এব্যাপারে পৌর মেয়র আহসানুল হক তুহিনের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তাসহ কাউন্সিলরদের নিয়ে এক জরুরি সভার আয়োজন করে। এ ব্যাপারে পৌর সভার কর্মচারি এ্যাসোসিয়েশন এর সভাপতি ও পৌর হিসাব রক্ষক কর্মকর্তা সবুজ পাল বলেন, দীর্ঘদিন ধরে তার অনৈতিক আচার-আচরণে পৌরসভার প্রায় কর্মকর্তা-কর্মচারিরা অসন্তুষ্ট।

তাই উক্ত বিষয়টি অনেক পূর্বেই আমি নিজে মেয়র মহোদয়কে মৌখিক ভাবে অবহিত করেছি। এ অনাকাঙ্খিত ঘটনার জন্য এ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।সভাশেষে বের হয়ে সভায় সিদ্ধান্ত সমূহ পৌর মেয়র আহসানুল হক তুহিন উপস্থিত সাংবাদিকদের বলেন, কাউন্সিলরকে লাঞ্ছিত করার ঘটনায় পৌর সভার বাজার পরিদর্শক নিহার রঞ্জন শীলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD