রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
শহীদ আলাউদ্দিন সেতুর নামকরণে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরার স্বারক লিপি প্রদান।

শহীদ আলাউদ্দিন সেতুর নামকরণে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরার স্বারক লিপি প্রদান।

Sharing is caring!

এইচ এম শান্ত: উনসত্তরের গন অভুত্থানে প্রতিবাদ মিছিলে বরিশাল অশ্বিনী কুমার টাউন হলের সামনে ইপিআর এর গুলিতে  শহীদ পটুয়াখালীর কৃতি সন্তান আলাউদ্দিন এর নামে লেবুখালীর পায়রা নদীর উপর নির্মিত সেতুটি শহীদ আলাউদ্দিন এর নামকরণের দাবীতে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্য্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় জেলা প্রেস ক্লাব পটুয়াখালী’র আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। জেলা প্রেস ক্লাব পটুয়াখালী’র সভাপতি মোঃ মশিউর রহমান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রেস ক্লাব পটুয়াখালী র সাধারণ সম্পাদক কাইয়ুম উদ্দিন জুয়েল।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সাধারণ সম্পাদক সমীর চন্দ, বাসদ জেলা সম্বনায়ক এ্যাডভোকেট জহিরুল আলম সবুজ,বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ) জেলা শাখার সাধারণ সম্পাদক ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী দিলিপ, প্রগতি  লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সদস্য কবি সুভাষ চন্দ, কবি ও কথা-সাহিত্যিক আনোয়ার হোসেন বাদল, মফস্বল সাংবাদিক ফোরাম পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক বাদল হোসেন, রুরাল জার্নালিস্ট ফোরাম পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক এস আলামিন, মানবাধিকার কর্মী সাংবাদিক ফিরোজ   আহমেদ, জেলা প্রেস ক্লাব পটুয়াখালীর যুগ্ম সাধারণ  সম্পাদক হেলাল আহমেদ রিপন, সাংগঠনিক সম্পাদক  জামাল আকন। মানব বন্ধনে শহীদ আলাউদ্দিন এর পরিচিতি পাঠ করেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক আঃ আলীম।

বক্তারা প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানিয়েছেন যাতে লেবুখালী পায়রা নদীতে নির্মিত সেতুটি শহীদ আলাউদ্দিন এর নামে নামকরণ করা হয় এবং নতুন প্রজন্ম যেন শহীদ আলাউদ্দিন এর আত্তত্যাগ সম্পর্কে জানতে পারে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে মাননীয় প্রধানমন্ত্রী  বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD