সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে দুস্থ অসহায়দের আত্মকর্মসংস্থানের জন্য ২০টি সেলাই মেশিন বিতরণ

বরিশালে দুস্থ অসহায়দের আত্মকর্মসংস্থানের জন্য ২০টি সেলাই মেশিন বিতরণ

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই হয়েছে কর্মহীন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নিজ উদ্যোগে সুন্দরবন নেভিগেশন গ্রুপ এবং ইন্দো বাংলা ফার্মাসিটিক্যাল এর সহযোগিতায় ১৩ই সেপ্টেম্বর সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে দুঃস্থ ও অসহায় মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২০ টি সেলাই মেশিন বিতরণ করেন ।

প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল আল-মামুন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, রান এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম, দৈনিক প্রথম সকাল এর সম্পাদক ও প্রকাশক কাজী আল মামুন, জেলা ক্যাবের সভাপতি রনজিৎ দত্ত্বসহ আরও অনেকে।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার দুঃস্থ অসহায় নারীদের মাঝে ২০ টি সেলাই মেশিন বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD