সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালীতে র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প কতৃক গত ১১ই সেপ্টেম্বর ২১ইং তারিখ আনুমানিক ১৬:৩০ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব -৮।

অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৫:৪৫ ঘটিাকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার সদর থানাধীন বোতলবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিন পশ্চিম কোনে কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে। প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে আনুমানিক ১৬:৩০ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ নুরুজ্জামান মৃধা (৪০), পিতা-মোঃ আকবর আলী, সাং-বোতলবুনিয়া, থানা-সদর, জেলা- পটুয়াখালী। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন দোকানদার হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা।

উক্ত আসামীর নিকট হতে ৬০ পিচ ইয়াবা ১ টি মোবাইল ২ টি সীম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের অনুমানিক বাজারমূল্য  ১৮,০০০ টাকা। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, এলাকায় দীর্ঘ দিন যাবত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক লেঃ কমান্ডার মো শহীদুল ইসলাম দৈনিক বরিশাল সমাচার’কে জানান,প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD