বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
স্কুল খুলতে গলাচিপায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে প্রস্তুতি প্রায় সম্পন্ন

স্কুল খুলতে গলাচিপায় শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে প্রস্তুতি প্রায় সম্পন্ন

Sharing is caring!

মোঃ নাসিরউদ্দীন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে র্দীঘ প্রায় দেড় বছর পর আগামী ১২ সেপ্টেম্বর থেকে ক্লাস চালু করতে গলাচিপা শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে প্রস্তুতি সম্পন্ন প্রায়। শ্রেণিকক্ষ, অফিসকক্ষসহ বিদ্যালয় চত্বরে চলছে শেষ মুহূর্তের পরিচ্ছন্নতার কাজ।

চলছে বেঞ্চ সাজিয়ে রাখার কাজ।শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রাথমিক চিকিৎসার জন্যও নেওয়া হয়েছে প্রস্তুতি। দীর্ঘ দিন পর বিদ্যালয় খুলে দেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে শহরের বেশ কয়েকটি স্কুলে গিয়ে দেখা গেছে এমন প্রস্তুতির দৃশ্য। গলাচিপা উপজেলায় ২শত ৯১টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান।

দীর্ঘ দিন বন্ধ থাকায় এসব বিদ্যালয়ের শ্রেণিকক্ষের বেঞ্চ, চেয়ার, টেবিল, ব্লাকবোর্ড, অফিস রুম ও খেলার মাঠসহ বিভিন্ন জায়গায় জমেছে ধুলাবালি ও আবর্জনার স্তুপ। এ উপজেলার ১৯৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়,১০টি কলেজ ,৪৫টি মাধ্যমিক ও ৩৭টি মাদ্রাসা ও শতাধিক কিন্ডারগার্ডেন স্কুল এখন ক্লাস নিতে প্রস্তুত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD