সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
শ্রমিক নেতা জাফরুল হাসানের মৃত্যু বার্ষিকীতে দোয়া অনুষ্ঠান মাদক ও অপরাধ দমনে মানববন্ধন ও সমাবেশ জেলা প্রশাসনের উদ্যোগে: মহিপুরে সমুদ্রগামী জেলেদের বিশেষ ব্যবস্থাপনায় ডিজেল সরবরাহ, ফিরেছে স্বস্তি পেশাগত দায়িত্ব পালন কালে সাংবাদিক কে প্রাণনাশের হুমকি কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন
বৈঠকে যে বিশেষ বার্তা দিতে যাচ্ছে আওয়ামী লীগ

বৈঠকে যে বিশেষ বার্তা দিতে যাচ্ছে আওয়ামী লীগ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ঢাকা জেলাসহ রাজধানীর আশপাশের জেলার নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিশেষ বার্তা দিতে যাচ্ছে আওয়ামী লীগ। আজ রবিবার বেলা ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে এ যৌথসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

দলীয় সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে যে বিশেষ বার্তা দেওয়া হবে, তা হচ্ছে- বিশাল জয়ে আত্মতৃপ্তিতে না থেকে জনগণের কাছে যাওয়া। উপজেলা নির্বাচনে একক প্রার্থী দেয়া। নিজস্ব বলয় সৃষ্টি করতে গিয়ে বিএনপি-জামায়াতকে দলে না ভেড়ানো অন্যতম। এ ছাড়াও আওয়ামী লীগ সরকারের টানা ১০ বছরে দেশের যে উন্নয়ন হয়েছে, তা কীভাবে আরও বেগবান করা যায়, সে বিষয়েও নেতাদের পরামর্শ চাওয়া হবে।

জানা গেছে, উক্ত বৈঠকে গাজীপুর, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ মহানগর, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, দলীয় জাতীয় সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদ চেয়ারম্যান, সব উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা উপস্থিত থাকবেন।

গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় আওয়ামী লীগ। দলটি এককভাবে ২৫৭ এবং জোটগতভাবে ২৮৮ আসন পেয়ে টানা তৃতীয়বার সরকার গঠন করে আওয়ামী লীগ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD