বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু।।

নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নির্মানাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎস্পৃষ্টে শামীম (৩০) নামের এক বাঙ্গালী শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ধানখালী ইউপির বৌলতলী বাজার সংলগ্ন নির্মানাধীন আরপিসিএল পাওয়ার প্লান্টে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃস্টের পর ওই শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত শামীমের বাড়ি ভোলার বোরহানউদ্দিন এলাকায়।

নিহতের সহকর্মী মো.ইউসুফ জানান, শ্রমিক সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান জেমস ইনঞ্জিনিয়ারিংয়ের শ্রমিক হিসেবে প্রায় দুবছর ধরে ওই বিদ্যুৎকেন্দ্রে কর্মরত ছিলেন শামীম। বিদ্যুতায়িত হওয়ার আগে শামীম পাশেই একটি রুমে ঘুমিয়ে ছিলেন। কিন্ত কিভাবে তার মৃত্যু হয়েছে তা বলতে পারেননি।

জেমস ইনঞ্জিনিয়ারিংয়ের সহকারী প্রকৌশলী মো. আলহাজ্ব খাঁন জানান, সঠিক কিভাবে তিনি বিদ্যুতায়িত হয়েছেন তা আমরা জানার চেষ্টা করছি।

কলাপাড়া থানার ওসি তদন্ত মো.আসাদুর রহমান জানান, কিভাবে ওই শ্রমিক বিদ্যুতায়িত হয়েছে তার সঠিক কারণ জানা যায়নি। তবে আইনি প্রক্রিয়া চলমান আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD