শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে করোনার গনটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু

বরিশালে করোনার গনটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু

Sharing is caring!

বরিশালে করোনার গনটিকার দ্বিতীয় ডোজ প্রদান শুরু হয়েছে। বরিশাল বিভাগের ৬ জেলা ও সিটি কপোরেশন এলাকায় সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়। করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভীড় করে টিকতা গ্রহীতারা।

বরিশাল বিভাগের ৩৫৬টি ইউনিয়নের ৩৫৬ টি ওয়ার্ড, পৌর শহরের ৫৯ ওয়ার্ড এবং সিটি করপোরেশনের ৩০টি ওয়ার্ডের ৩০ টি কেন্দ্রে চলে এই টিকা কার্যক্রম। গতকাল সকাল নগরের এ. কে মাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সাধারন মানুষ লাইনে দাড়িয়ে টিকা নিতে অপেক্ষা করছে।

তবে এবার আর টিকা নিতে ভোগান্তিতে পরতে হচ্ছেনা বলে জানান অনেকে। তবে বরিশালে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় কিছুটা অসুবিধায় পরতে হয়েছে টিকা নিতে আসা ব্যাক্তিদের। গত ৭ আগস্ট টিকা ক্যাম্পেইনে প্রথম ডোজ নেওয়া ব্যক্তিদের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে মডার্নার টিকা। অপরদিকে, প্রথম ডোজ দেয়া হচ্ছে সিনোভ্যাক্সের টিকা।

টিকা নেয়ার পর তেমন কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে জানিয়েছেন টিকা গ্রহণকারীরা। নগরের এ,কে মাধ্যমিক বিদ্যালয় টিকা কেন্দ্রের ইপিআই সুপারভাইজার খালেদা আক্তার বলেন , নগরের ৩০টি কেন্দ্রে মডার্না টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে এবং ৬টি কেন্দ্রে প্রথম ডোজে দেয়া হচ্ছে সিনোভ্যাক্সের টিকা। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, এটা গণটিকা নয়।

৭ আগস্ট ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত দ্বিতীয় ডোজের ক্যাম্পেইন চলবে। পাশাপাশি প্রথম ডোজের টিকা দেয়া হচ্ছে। ইপিআই কার্যক্রম বাধাগ্রস্থ না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে। টিকা প্রদানে কোন সমস্যা নেই এবং যথেষ্ট ভ্যাকসিন সরবরাহ রয়েছে বলে তিনি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD