বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে দুই মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত ৩

পটুয়াখালীতে দুই মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত ৩

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে দুই মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহিন মৃধা (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে রকি (১৮), রনি (২২) ও ইসমাইল (২৩) নামের তিন যুবক। শনিবার দুপুর দুইটায় পটুয়াখালী ব্রিজ সংলগ্ন এয়ারপোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শাহিন দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে মৃত কাঞ্চন মৃধার ছেলে। আহত তিন যুবকের বাড়ি নলছিটি উপজেলায়। তাদের তিন জনকেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন মৃধা তার মটোরসাইকেল নিয়ে দুমকি থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এ সময় ব্রিজ সংলগ্ন এলাকায় পৌছলে কুয়াকাটা থেকে আসা ওই তিন যুবকবাহী মটোরসাইকেলের সাথে তার মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা তাৎক্ষনিক তাদের উদ্ধার করে পটুয়াখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক শাহিনকে মৃত ঘোষনা করেন।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD