সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে তৃতীয় লিঙ্গ ও বেঁদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

বরিশালে তৃতীয় লিঙ্গ ও বেঁদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন

Sharing is caring!

বরিশালে তৃতীয় লিঙ্গ ও বেঁদে সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন, আইন শৃঙ্খলা এবং সার্বিক সহযোগিতা সক্রান্ত মতবিনিময় সভা ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নে জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এই কর্মসূচীর আয়োজন করে।

এসময় উভয় সম্প্রদায়ের মানুষের বাসস্থান, কর্মসংস্থান এবং ছেলেমেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাজাহান হোসেন। তিনি বলেন, বাংলাদেশের কোন সম্প্রদায় বা গোষ্ঠীকে পশ্চাৎপদ রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র ও বঞ্চনা মুক্ত সোনার বাংলা গড়ে তোলা সম্ভব নয়।

তাই বেঁদে সম্প্রদায় এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য তিনি ধনাঢ্য ও বিত্তবান লোকদেরকে সহযোগিতার হাত প্রসারিত করে এগিয়ে আসার আহ্বান জানান। এতে আরো বক্তব্য রাখেন, রণাঙ্গনের যোদ্ধা বীর প্রতীক কে এস এ মহিউদ্দিন মানিক, বাবুগঞ্জ থানার পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান এবং কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান নুরে আলম বেপারী।

অনুষ্ঠানের তৃতীয় লিঙ্গ প্রতিনিধি হিসেবে আদরি এবং বেদের সরদার লালন তাদের অনুভূতি ব্যক্ত করেন। পরে উভয় সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD