বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
মেহেন্দিগঞ্জে বেপরোয়া আসামীরা…

মেহেন্দিগঞ্জে বেপরোয়া আসামীরা…

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক: মেহেন্দীগঞ্জে ধর্ষন মামলার আসামীরা ও তাদের সহযোগীদের বিরুদ্বে ফের বেপরোয়া হয়ে ওঠার অভিযোগ পাওয়া গেছে। যার পরিপ্রেক্ষিত মেহেন্দীগঞ্জ থানায় মামলা করা হলেও সন্ত্রাসী চক্রের সদস্যরা ক্ষ্যান্ত হয়নি বলে জানান মেহেন্দিগঞ্জ আলিমাবাদ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আ: রব তালুকদারের পুত্র শহিদুল ইসলাম তালুকদার।

মামলার এজাহার বাদী শহিদুল ইসলাম উল্লেখ করেন, বখাটে সেলিম সরদার ও রাকিব হোসেন তার অপ্রাপ্ত বয়স্ক মেয়ে সামিয়া (ছদ্বনাম) কে অপহরন করলে আমি আসামীদের বিরুদ্বে মেহেন্দীগঞ্জ থানায় ১৯/০৮/২০১৯ তারিখ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করলে (মামলা নং- ১৪) আসামী রাকিবের কাছ থেকে উদ্বার করে আমার কাছে ফিরিয়ে দেয়।

আসামী রাকিব জেল থেকে জামিন পেয়ে ফের সেলিম সরদার কে সাথে নিয়ে আমার মেয়েকে জোর পূর্বক অপহরন করে আসামী রাকিব আমার মেয়েকে একাদিকবার ধর্ষন করে। থানা পুলিশ ফের আমার মেয়েকে রাকিব ও সেলিমের হাত থেকে উদ্বার করে এবং আসামীদের আটক করে।

পরবর্তিতে ধর্ষক রাকিব ও সেলিম সহ ৯জনকে আসামী করে থানায় একটি মামলা করলে আসামীর পরিবার পরিজন দলীয় সন্ত্রাসীদের কে সাথে আমাকে হত্যার পরিকল্পনা করে। এরই ধাারাবাহিকতায় আমি ২০২০ সালের ৩১ জানুয়ারী গাগারিয়া বাজারের একটি হোটেলে আমার ভাইয়ের ছেলে তারিকুল ইসলাম তালুকদার ও সাদ্দাম তালুকদারকে নিয়ে নাস্তা খেয়ে বের হওয়া মাত্রই সন্ত্রাসীরা আমাদের উপর অতকৃত ভাবে দারালো অস্ত্র-সস্ত্র দিয়ে হামলা চালায় বাবুল বয়াতী, হুমায়ূন বয়াতী, স্বপন বয়াতী, মামুন তালুকদার, রিয়াজ তালুকদার, আজিজুল হক মাঝি, বেল্লাল বেপারী, জাহাঙ্গীর শিকদার, সোহেল বয়াতী, বাদল বয়াতী, নিজাম বয়াতী, সাগর বয়াতী, জুবরাজ তালুকদার, ইমরান হোসেন মাঝি, সাহবুদ্দিন শিকদার, বিপ্লব মোল্লা, কালাম চৌকিদার, নুরুন্নবী ফকির, পান্নু ফকির রোকন খান, খোরশেদ বয়াতী, রাজ্জাক বয়াতী, রফিক খান, শাকিল সিকদার, ও নাসির উদ্দিন। এবং সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায়।

আমি এ বিষয়ে মেহেন্দীগঞ্জ থানায় একটি মামলা করি। মামলার বাদী শহিদুল ইসলাম তালুকদারের অভিযোগ মামলায় কিছু আসামী জেলে থাকলেও বাকিরে প্রকাশ্যে বাহিরে ঘুরে বেড়াচ্ছে। এবং তারা আমাকে ও আমার পরিবারকে ভিবিন্ন সময় ভয় ভীতি দেখাচ্ছে। তিনি দ্রুত প্রশাসনের কাছে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD