শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা।

কলাপাড়ায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে মামলা।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জঙ্গলে নিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক গৃহকর্মী । মঙ্গলবার রাতে কলাপাড়া থানায় মো.রুমান মিয়াজি নামের এক যুবককে একমাত্র আমাসী করে মামলাটি দায়ের করেন নির্যাতিতা ওই নারী। অভিযুক্ত যুবক বালীয়াতলী ইউপির চর বালীয়তলী  গ্রামের সাঈদ মিয়াজির ছেলে। তবে অভিযুক্তকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ এবং মামলার বিবরনে জানা যায়, স্বামী পরিত্যাক্ত ওই নারী ইউপি সদস্য মহাসিন  মিয়ার বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। ঘটানার দিন ২৯ আগষ্ট রবিবার সন্ধ্যায় কাজ শেষে রাতের খাবার নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি। এসময় চৌকিদার বাড়ির গোরস্থান সংলগ্ন এলাকায় পৌছালে তার মুখ চেপে ধরে পূর্বাপাশে একটি জঙ্গলে নিয়ে যায় রুমান। পরে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ওই নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া অভিযুক্তকে আটকে আমাদের অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD