বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষন।।

শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের লক্ষ্যে শিক্ষক প্রশিক্ষন।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সিআরভিএস ব্যাবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল এবং ডেটাবেজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত বিষয়ে শিক্ষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের ব্যাবস্থাপনায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর’র অধীনে প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোখলেছুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খাঁন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহাদাত হোসেন বিশ্বাস প্রমুখ।

প্রশিক্ষণে অংশ নেয়া কম্পিউটার শিক্ষক টুটুল আমিন জানান, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান প্রয়োগ করে বিদ্যালয়ের ইউনিক আইডি সহ সকল ধরনের কার্যক্রম সহজ হবে।

কর্মশালার প্রশিক্ষক খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের গনিত শিক্ষক মো.সাইফুল ইসলাম জানান, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের লক্ষ্যে প্রতিটি ব্যাচে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কম্পিউটার শিক্ষককে নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD