সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে ফোন করে এক হাজার ব্যক্তি পেলো প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

বরিশালে ফোন করে এক হাজার ব্যক্তি পেলো প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

Sharing is caring!

বরিশালে সরকারি তথ্য ও সেবা নম্বর ৩৩৩ তে ফোন করে এক হাজার নিম্ন আয়ের ব্যক্তি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা সামগ্রী পেয়েছেন। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে শুভেচ্ছা সামগ্রী বিতরণ করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) আবদুর রাজ্জাক, রেঞ্জ ডিআইজি (অতিরিক্ত) একেএম এহসান উল্লাহ, পুলিশ সুপার মারুফ হোসেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ ফারুক, বিসিবির পরিচালক আলমগীর খান আলো, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতীক) প্রমুখ। প্রতিমন্ত্রীর জাহিদ ফারুক এমপি বলেন, আপনারা সরকার থেকে দেওয়া উপহারের দিকে চেয়ে থাকবেন না। আপনাদের নিজেদের পায়ে দাঁড়াতে হবে, খেটে খেতে হবে।

সারাজীবন প্রধানমন্ত্রীর উপহার দেওয়া সম্ভব না। উপহার নেয়ার পাশাপাশি নিজের পায়েও দাঁড়ান। তিনি আরও বলেন, আইনশৃংখলাবাহিনীকে কেন বলতে হবে মাস্ক পরেন। আমরা নিজেরা দায়িত্ববান হলে করোনার জন্য রাস্তায় সেনাবাহিনী, বিজিবি নামতে হবে না। উপহার সামগ্রী হিসেবে চাল ২০ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, তেল ১ লিটার, চিনি ১ কেজি, লবন ১ কেজি, সাবান ১ টি ইত্যাদি বিতরণ করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD