বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’র দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশন।।

যৌন হয়রানি প্রতিরোধ কমিটি’র দুইদিন ব্যাপী ওরিয়েন্টেশন।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন সম্পন্ন হয়েছে। সোমবার বিকাল ৫ টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ওরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপনীতে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক।

এর আগে রবিবার সকাল নয়টায় কনসার্ন উইমেন ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট (সিডব্লিউএফডি) প্রকল্পের আয়োজনে ২৯ এবং ৩০ আগস্ট ওরিয়েন্টেশন প্রোগ্রাম পরিচালিত হয়। জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এর সহযোগিতায় একসিলিরেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্পের অধীনে কলাপাড়া উপজেলার ছয়টি মাধ্যমিক বিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির ২৮ জন সদস্য নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.মোখলেছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.মনিরুজ্জামান খাঁন, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মো.আবদুর রহিম
পটুয়াখালী সি ডব্লিউ এফ ডি’র টেকনিক্যাল অফিসার প্রশিক্ষক নিপা আক্তার এবং ছয়টি মাধ্যমিক বিদ্যালয় থেকে আসা ২৮ জন প্রতিনিধি।

দুই দিন ব্যাপী ওরিয়েন্টেশন পরিচালনা এবং প্রশিক্ষণ প্রদান করেন পটুয়াখালী সি ডব্লিউ এফ ডি’র টেকনিক্যাল অফিসার কাজী বশির আহমেদ, নিপা আক্তার এবং রেকসোনা আক্তার। বিদ্যালয়ের শিক্ষক ম্যানেজিং কমিটি এবং কমিউনিটি পার্সন মিলে ২৮ জন প্রশিক্ষনার্থী ওরিয়েন্টেশনে অংশ নেয়।

হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো.ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান প্রয়োগের মাধ্যমে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতে কোনো ধরণের যৌন হয়রানিমূলক ঘটনা না ঘটে সে ব্যাপারে শিক্ষার্থী এবং অভিভাবকদের সচেতন করা যাবে। এছাড়া স্কুল এরিয়ায় শিক্ষার্থীদের মধ্যে যদি যৌন হয়রানি মূলক ঘটনা ঘটে তাহলে  কমিটি সে ব্যাপারে ব্যবস্থা নিতে পারবে। প্রয়োজনে প্রধান শিক্ষক কিংবা ইউপি চেয়ারম্যান সর্বোপরি প্রশাসনকে অবহিত করার মাধ্যমে বিদ্যালয় তথা সমাজ থেকে যৌন হয়রানির মত ব্যধি দূর করা সম্ভব হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD