বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে মুজিববর্য উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ৬০ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

বরিশালে মুজিববর্য উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ৬০ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

Sharing is caring!

মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার” হিসেবে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণ করার পাশাপাশি মুজিববর্য উপলক্ষে মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি এর ব্যক্তিগত তহবিল থেকে বরিশাল সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের ৬০ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, যুগ্ম আহবায়ক বরিশাল মহানগর যুবলীগ মাহমুদুল হক খান মামুন, বীর মুক্তিযোদ্ধা সদস্য জাতীয় পরিষদ বাংলাদেশ আওয়ামীলীগ সৈয়দ আনিসুল রহমান, কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন ২৪, ১, ২২ নং ওয়ার্ডসহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

শুরুতে অতিথিরা এক আলোচনার মাধ্যমে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আলোচনা করেন। পরে অতিথিরা ৬০ জন উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় প্রথম দফায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয় এবার দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD