সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে ফুলবাড়ী ট্রাজেডি দিবসে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে ফুলবাড়ী ট্রাজেডি দিবসে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও সমাবেশ অনুষ্ঠিত

Sharing is caring!

বরিশাল প্রতিনিধিঃ এশিয়া এনার্জি (জিসিএম) কে দেশ থেকে বহিস্কার, নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, রক্তে লেখা ফুলবাড়ী চুক্তির পূর্ণবাস্তবায়ন করা সহ ভোলার গ্যাস বিদেশি কোম্পানিকে উত্তোলন করতে না দিয়ে দেশিয় কোম্পানিকে উত্তোলনের দায়ীত্ব দিয়ে বরিশালে গ্যাস ভিত্তিক শিল্প কারখানা স্থাপনের দাবীতে সমাবেশ ও ফুলবাড়ী শহিদদের প্রতি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেছে তেল- গ্যাস – খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বরিশাল জেলা ।

আজ বৃহস্পতিবার ২৬ই আগস্ট সকাল ১১টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা আহবায়ক কমরেড সাইদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ইউনাইটেড কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কেন্দ্রীয় নেতা অধ্যাপক আঃ ছত্তার। এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম,কমরেড শাহ আজিজুর রহমান খোকন,হারুর অর রসিদ মাহমুদ,ডাঃ মনিষা চক্রবর্তী,আরিফুর রহমান মিরাজ।

দাবীর প্রতি সমর্থন জানিয়ে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক জলিলুর রহমান ও অধ্যাপক দুলাল মজুমদার সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সদস্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন বর্তমান প্রধানমন্ত্রী সেদিন বিরোধী দলীয় নেত্রী ফুলবাড়ীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছিলেন তারা ক্ষমতায় আসলে ফুলবাড়ী শহিদদের দাবী চুক্তি বাস্তবায়ন করবেন।

তারা আজ ক্ষমতায় এসে সেই সকল শহিদের সাথে বিশ্বাষ ঘাতকতা করে সকল কিছু ভুলে এদেশের সম্পদ নিজেদের মসনদ দখল করে রাখার জন্য বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন।

তারা আরো বলেন সেদিন ফুলবাড়ীর মানুষ নিজেদের সম্পদ রক্ষার জন্য জীবন দিয়েছে। প্রয়োজনে ভোলার গ্যাস রক্ষা করার জন্য আমরা জীবন দিতেও পিছপা হব না। পরে এক মৌন মিছিল সহকারে ফুলবাড়ীতে নিহত শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন বরিশালের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD