মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কলাপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।।

কলাপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন সহ বিএমএসএফ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রিমন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম সহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামে দায়েরকৃত ৫০০ কোটি টাকার মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে কলাপাড়ায় কর্মরত সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচি অশংগ্রহন করেন।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কলাপাড়া উপজেলা শাখার আয়োজনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম’র কলাপাড়া উপজেলা শাখার সভাপতি এইচ আর মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির।
এসময় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মো.মিজানুর রহমান মিজান, কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি একে রঞ্জন, কলাপাড়া সাংবাদিক ক্লাবের সভাপতি নীল রতন কুন্ডু নীলয়, কলাপাড়া সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক আলমগীর শিকদার, ইমন আল আহসান প্রমুখ। বক্তারা অবিলম্বে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD