সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে ইউএনও ও পুলিশ বাদী মামলায় ১২ আসামির জামিন হলেও মুক্ত হবে ৯ জন।

বরিশালে ইউএনও ও পুলিশ বাদী মামলায় ১২ আসামির জামিন হলেও মুক্ত হবে ৯ জন।

Sharing is caring!

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনে হামলা ও পুলিশি কাজে বাধা প্রদান মামলায় ১২ আসামির জামিন মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। আসামিপক্ষের আইনজীবী ২১ আসামির জামিন আবেদন করলে বুধবার (২৫ আগস্ট) দুপুরে ২১ আসামির মধ্যে ১২ জনের জামিন মঞ্জুর করেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট রফিকুল ইসলাম ঝন্টু। তিনি বলেন, ২১ জন আসামির মধ্যে ১২ জনের জামিন মঞ্জুর করেছেন আদালত।

এর মধ্যে পুলিশের মামলায় ৯ জন এবং ইউএনওর মামলায় তিনজনের জামিন মঞ্জুর হয়েছে। এদিকে দুই মামলায় ১২ জনের জামিন মঞ্জুর হলেও জেল হাজত থেকে জামিনে মুক্ত হতে যাচ্ছে ৯ জন আসামি।

এই দুই মামলায় জামিন হওয়া ১২ জন আসামির মধ্যে জিআর-৫৯৭/২১ পুলিশ বাদী মামলায় ৯ জন আসামির জামিন দেখানো হয়েছে। অপরদিকে জিআর-৫৯৬/২১ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদী মামলায় ৩ জন আসামির জামিন দেখানো হয়েছে। এই দুই মামলায় জামিন হওয়া ৩ ব্যক্তির নাম দুই মামলাতেই জামিন দেখানো হয়েছে। সে কারণে বলা যায় ১২ জনের জামিন হলেও জামিন হওয়া ব্যক্তি মূলত ৯ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD