মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কলাপাড়ায় ২ লাখ চিংড়ি রেনু জব্দ, ৪ ব্যবসায়ী আটক

কলাপাড়ায় ২ লাখ চিংড়ি রেনু জব্দ, ৪ ব্যবসায়ী আটক

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ২ লাখ চিংড়ি রেনুসহ অবৈধ ৪ রেনু ব্যবসায়ীকে আটক করেছে নিজামপুর কোষ্টগার্ড। সোমবার সন্ধ্যায় উপজেলার আলীপুর বাজারের একটি গদিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আইয়ুব আলী (৫৮), জলিল মীরা (৫০), দেলোয়ার মল্লিক (৪৮) ও ছগির (৩০)। তাদের সবার বাড়ী মহিপুর থানার বিভিন্ন গ্রামে। পরে জব্দকৃত চিংড়ি রেনু শিবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়। এ ঘটনায় রাত দশটার দিকে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাদী হয়ে গ্রেফতারকৃত ৪ জনের নামে মহিপুর থানায় মৎস্য সংরক্ষন ও সুরক্ষা বিধিমালা আইনে একটি মামলা দায়ের করেছেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মনিরুজ্জামান জানান চিংড়ি পোনা আহরণ, এবং বিপনন করায় উপজেলা মৎস কর্মকর্তা বাদী হয়ে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে চিংড়ি রেনুর ব্যবসা করে আসছে। অবৈধ চিংড়ি রেনু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD