সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে ইউএনওর বিরুদ্ধে মামলার আবেদন: তদন্তে পিবিআই

বরিশালে ইউএনওর বিরুদ্ধে মামলার আবেদন: তদন্তে পিবিআই

Sharing is caring!

বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে দুটি মামলার অভিযোগ দাখিল হয়েছে। সেখানকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে।
রোববার (২২ আগস্ট)জেলা আইনজীবী সমিতির সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন এবং বিসিসির কর্মচারী মো. বাবুল হালদার বাদী হয়ে এ মামলা দুটির আবেদন করেন। তাদের আবদনের প্রেক্ষিতে রোববার বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত, পুলিশ ব্যরো ইনভেস্টিকেশন (পিবিআই) বরিশাল এর পুলিশ সুপারকে তদন্ত করে আগামী ২৩ আগস্ট রির্পোট দাখিল করার নির্দেশ প্রদান করেন।

এদিকে একই আদালতে ইউএনও মুনিবুর রহমানের উপর হামলা চেষ্টার ঘটনায় গ্রেফতার আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিনের আবেদন করা হলে বিচারক সেই আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারা হেফাজতে রেখে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

রফিকুল ইসলাম খোকন এবং মো. বাবুলের করা মামলার আবেদনে ইউএনও মুনিবুর রহমানের বিরুদ্ধে বিসিসি’র কাজে বাঁধাদান, বিনা উস্কানীতে বিসিসি’র কর্মচারীদের উপর গুলি বর্ষনের নির্দেশ প্রদান, হামলা, গুলি বর্ষনের মাধ্যমে একাধিক ব্যাক্তির অঙ্গহানী এবং ৩০ থেকে ৪০ জনকে আহত করার অভিযোগ আনা হয়েছে।

মামলার আবেদনে ইউএনও ছাড়াও ওসি, এসআইসহ ১৮ আগস্ট রাতে তার বাসভবনে দায়িত্বরত আনসার সদস্যসহ আরো ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যাক্তিকে আসাসি করা হয়েছে।

বাদীর পক্ষে আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত থাকা বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক এ্যাড. কাইয়ুম খান কায়সার জানান, আবেদনের শুনানী শেষে বিজ্ঞ বিচারক মাসুম বিল্লাহ সিদ্ধান্ত ঘোষনার জন্য রেখেছেন। তিনি সিদ্ধান্ত দেওয়ার পর জানা যাবে যে মামলাটি গ্রহণ নাকি খারিজ করা হল।
একই আদালতে সকালে আওয়ামী লীগের ২১ নেতাকর্মীর জামিনের আবেদন জানান তাদের আইনজীবী। ১৮ আগস্ট রাতে ইউএনও মুনিবুর রহমানের বাসায় হামলা চেষ্টার ঘটনায় দায়ের পৃথক দুটি মামলায় তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। শুনানী শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে রেখে সুচিকিৎসা দেওয়ার নির্দেশ দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD