বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মহিপুরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত।।

২১আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে মহিপুরে আলোচনা সভা ও দোয়া মোনাজাত।।

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: কলাপাড়ার মহিপুরে যুব লীগের উদ্যোগে ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মেনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মহিপুর থানা যুব লীগের স্থায়ী কার্যালয় মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মেনাজাত অনুষ্ঠিত হয়। সভায় মহিপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফেরদাউস হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিপুর থানা যুব লীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট আকন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরুল ইসলাম সভাপতি মহিপুর প্রেসক্লাব, মো.নাসির উদ্দিন সাধারন সম্পাদক মহিপুর প্রেসক্লাব।

এ সময় মহিপুর থানা যুবলীগ সদস্য ছিদ্দিক মোল্লা, শাহরিয়ার সুমন, মহিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মনির হাওলাদারসহ  কুয়াকাটা পৌর যুবলীগের নেতাকর্মী ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মহিপুর থানা যুব লীগের আহবায়ক মিজানুর রহমান বুলেট বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু এভিনিউ-এ অনুষ্ঠিত বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা চালিয়ে আইভি রহমানসহ আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মীকে হত্যা করা হয়। এই হামলার পরিকল্পনাকারী ও খুনিরা  দেশে বিদেশে পালিয়ে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি এ সব পরিকল্পনাকারী ও খুনিদের দেশে ফিরিয়ে এনে আইনের মাধ্যমে ফাঁসির দাবী জানান। যে সব ষড়যন্ত্রকরীরা এখনও প্রশাসন ঘাপটি মেরে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যুবলীগের নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD