মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
গলাচিপায় ২১’শে আগষ্ট গ্রেনেড হামলায় শহিদ মামুনের কবর জিয়ারত সমাধিস্থলে গভীর শোক ও শ্রদ্ধা জানালেন এস এম শাহজাদা (এমপি)

গলাচিপায় ২১’শে আগষ্ট গ্রেনেড হামলায় শহিদ মামুনের কবর জিয়ারত সমাধিস্থলে গভীর শোক ও শ্রদ্ধা জানালেন এস এম শাহজাদা (এমপি)

Sharing is caring!

মোঃনাসির উদ্দীন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় শহিদ মামুনের কবর জিয়ারত করলেন এসএম শাহজাদা (এমপি)। শনিবার (২১ আগস্ট) বেলা ১১ টায় দশমিনা উপজেলার আলিপুরা ইউনিয়নে কবর জিয়ারতকালে তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত শহিদ মামুনের সমাধিস্থলে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন। ২০০৪ সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ সম্মুখে আওয়মী লীগ সমাবেশে বিএনপি জামাতের পৃষ্ঠপোষকতায় ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত মামুন মৃধার কবরের পাশে দাঁড়িয়ে বৃদ্ধ বাবা মোতালেব মৃধা শনিবার ২১ আগস্ট সকালে একদিকে চোখের জল আরেক দিকে দৃঢ় কন্ঠে ছেলে মামুন সহ সকল শহীদদের হত্যার বিচারের দাবী জানান।

১৭ তম হত্যা বার্ষিকীর দিনে মামুন মৃধার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের জাতীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (এমপি)। এসময় মোতালেব মৃধা আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। তিনি জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবী করেন। গ্রেনেড হামলাকারীদের ফাঁসি হলেই কেবল আমার ছেলেসহ শহীদদের আত্মা শান্তি পাবে। আমার পরিবার শান্তনা পাবে।

এ সময় এসএম শাহজাদা (এমপি) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে চেষ্টা করছেন। অচিরেই পাশবিক এ হত্যাকান্ডের বিচার বাংলার মাটিতে কার্যকর হবে। জননেত্রী আগেও যেমন আপনাদের পাশে ছিলেন, আগামীতেও তিনি আপনাদের পাশে থাকবেন। শহিদ মামুনের স্মরনে ২১’আগষ্ট শনিবার দশমিনা উপজেলার আলীপুরা শহিদ মামুনের গ্রামের বাড়িতে সকালে তার কবর জিয়ারত, দোয়া মোনাজাত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএম শাহজাদা (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি মান্নান। আরও উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, দশমিনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আজিজ মিয়া, সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন সহ দুই উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা ও গণমাধ্যম কর্মীরা দোয়া মোনাজাতে অংশ নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD