রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন
ভোলার বোরহানউদ্দিনে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ জলদস্যু আটক ২

ভোলার বোরহানউদ্দিনে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ জলদস্যু আটক ২

Sharing is caring!

মাহমুদুল হাসান ফাহাদ: ভোলার বোরহানউদ্দিনে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই জলদুস্যকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল, চারটি রাম দা, তিনটি করাত, পাঁচটি দা, একটি কুড়াল, একটি বাইনোকুলার ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়। বুধবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের জালু ঢ়াড়ীর ছেলে মো. হাসান ও একই এলাকার বাসিন্দা ও জলদস্যু মহসিনের ছেলে মো. রাকিব। কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. বিএন মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।

এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ভোলার জলদস্যু মহসিন বাহিনীর দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করা হয়। তিনি আরও বলেন, আটকদের আইনি প্রক্রিয়া শেষে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD