সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বেতন ফি কমানোর দাবিতে বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বেতন ফি কমানোর দাবিতে বরিশালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Sharing is caring!

বরিশাল: স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের ফরম পূরণে সেমিস্টার ফিসহ অন্যান্য ফি কমানোর দাবিতে দুইটি কলেজের শিক্ষার্থীরা সোমবার (১৬ আগস্ট) সকাল ১১টায় বরিশাল নগরীর সদর রোড অবরোধ করে। শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ সদর রোড অবরোধ করায় পুরো নগরীতে সৃষ্টি হয় ভয়াবহ যানজটের।

সেমিস্টার ফিসহ অন্যান্য ফি কমানোর দাবিতে নগরীর সরকারি মহিলা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করে। পরে মিছিল সহকারে সদর রোডে গিয়ে অবরোধ সৃষ্টি করে তারা। সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করলেও এর পেছনে নেতৃত্ব দেয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।

সড়ক অবরোধ চলাকালে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে দীর্ঘ প্রায় ১৭ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বন্ধকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনে ক্লাসও হয়নি। অথচ হঠাৎ করে দ্বিতীয় বর্ষের ফরম পূরণের ঘোষনা দেয়া হয়েছে। কলেজ বন্ধ থাকলেও সেশন চার্জ, শিক্ষা সফর ফি, সেমিনার ফিসহ নানা ধরনের অযাচিত ফি আরোপ করে অতিরিক্ত ফি নির্ধারণ করা হয়েছে। করোনাকালে এত ফি পরিশোধ করা তাদের পক্ষে অসম্ভব। তারা শুধুমাত্র জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত ফি ছাড়া অন্যান্য সকল ফি মওকুফের দাবি জানান।

অবরোধ চলাকালে শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন দিয়ে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক দল বাসদের বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তী।

কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, প্রতিটি কলেজে হাজারো শিক্ষার্থী রয়েছে। অথচ মুষ্টিমেয় কিছু শিক্ষার্থী গত কয়েকদিন ধরে সড়ক অবরোধ এবং বিক্ষোভ করছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, দুপুর দেড়টার দিকে কলেজ শিক্ষকরা দাবি পূরণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল আবারও স্বাভাবিক হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD