বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ পতাকা প্রদান।।

কলাপাড়ায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ পতাকা প্রদান।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধাদের জন্য জেলা প্রশাসকের উপহার বড় সাইজের জাতীয় পতাকা হস্তান্তর করা হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে উপজেলার তিনশত প্রতিষ্ঠানকে সঠিক মাপের, সঠিক রঙ্গের একই ধরনের তিনশত পতাকা প্রদান করা হয়। এ সময় উপজেলার মুক্তিযোদ্ধাদের কফিনে ব্যাবহার করার জন্য দশ ফুট দৈর্ঘ্যে এবং পাঁচ ফুট প্রস্থের বাংলাদেশের জাতীয় পতাকা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পতাকা প্রদান করেন ১১৪ পটুয়াখালী-৪ সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক’র সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মধু তালুকদার প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানত মো.শহীদুল হক জানান, পতাকা ব্যাবহারের বৈষম্য দূর করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলায় সঠিক মাপের তিনশত পতাকা প্রদান করা হয়েছে। কোন মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করলে আমরা তার মৃত্যুদেহকে গার্ড অব অনার করি। এ সময় তার কফিন বাংলাদেশের জাতীয় পতাকা দ্বারা মোড়ানো থাকে। কলাপাড়া উপজেলার মুক্তিযোদ্ধাদের এই কাজে ব্যাবহার করতে জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে এই বিশেষ পতাকাটি প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD