মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পটুয়াখালীর মহিপুরে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

পটুয়াখালীর মহিপুরে র‌্যাবের হাতে একজন ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার।

Sharing is caring!

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প গত ১৩/০৮/২০২১ইং তারিখ আনুমানিক ২১:৪৫ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ১৯:২০ ঘটিাকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন আমখোলা টু বাবুল বাজারগামী পাঁকা রাস্তার পশ্চিম পাশে অবস্থিত পূর্ব আজিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনের পূর্ব কোনায় কতিপয় ব্যক্তি মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয়ের জন্য অবস্থান করিতেছে।

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন এর নের্তৃত্বে বিকাল আনুমানিক ২১:৪৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ১ জন ব্যক্তিকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামীর নাম হলো মোঃ ফিরোজ আলম(৩৮), পিতা-মৃত নাসির উদ্দিন হাওলাদর, সাং-অনন্তপাড়া, ০৪নং ওয়ার্ড, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালী।

আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে স্বীকার করে পেশায় সে একজন মাছ ব্যবসায়ী হলেও ইয়াবাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৩৮০ পিচ কথিত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কথিত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য অনুমানিক যার বর্তমান বাজার মুল্য ১,১৪,০০০/- (এক লক্ষ‘ চৌদ্দ হাজার) টাকা।

এছাড়াও জানাযায়, তিনি অত্র এলাকায় দীর্ঘ দিন যাবত কথিত ইয়াবা ট্যাবলেট ক্রয়/বিক্রয় করিয়া আসিতেছে।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার মহিপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।

এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক মো শহীদুল ইসলাম দৈনিক বরিশাল সমাচার’কে জানায়,প্রতিদিনের ন্যায় আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD