মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে (বিসিপিসিএল)’র খাদ্য সামগ্রী বিতরণ

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে (বিসিপিসিএল)’র খাদ্য সামগ্রী বিতরণ

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াথালীর কলাপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দরিদ্র ও কর্মহীন পরিবারের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড(বিসিপিসিএল) এর সিএসআর কার্যক্রমের আওতায় খাদ্য সামগ্রী বিতরণ করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।  শুক্রবার থেকে তিনদিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মহিপুর, লতাচাপলি ও চম্পাপুর ইউনিয়ন পরিষদে ৪৫০ টি পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা বিতরণ শুরু হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১২ কেজি চাল, ০৩ কেজি আটা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তৈল, ২ কেজি লবন, ১ কেজি চিনি, ২ টি মিনি লাক্স সাবান, ১ টি হুইল সাবান এবং ৫ টি করে ফেইস মাস্ক।

কলাপাড়া উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন স্ব-স্ব ইউনিয়নের চেয়ারম্যান মো: ফজলু গাজী, মো: আনছার উদ্দিন মোল্লা, মো: রিন্টু তালুকদার ও ইউপি সদস্যবৃন্দ, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে শাহ্ আব্দুল হাসিব (তত্বাবধায়ক প্রকৌশলী, অপারেশন), জোবায়ের আহমেদ (তত্বাবধায়ক প্রকৌশলী, মেইনটিনেন্স), রেজওয়ান ইকবাল খান (নির্বাহী প্রকৌশলী), শহীদ উল্ল্যাহ ভূইয়া (ম্যানেজার, ফ্যাসিলিটি, এডমিন এন্ড এইচআর), মোহাম্মদ তারিক নূর (নির্বাহী প্রকৌশলী)সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

তত্বাবধায়ক প্রকৌশলী (অপারেশন) মো: শাহ্ আবদুল হাসিব জানান, জাতির জনক বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে (বিসিপিসিএল) এর ত্রাণ সামগ্রী বিতরণ আগামী ১৫ আগস্ট পর্যন্ত অব্যাহত খাকবে এবং ২ হাজার গরীব, অসহায় ও দু:স্থদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD