বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
জাতীয় শোক দিবসের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কলাপাড়ার তিন শিক্ষার্থীর সাফল্য

জাতীয় শোক দিবসের সাংস্কৃতিক প্রতিযোগিতায় কলাপাড়ার তিন শিক্ষার্থীর সাফল্য

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ের অনুষ্ঠানে কলাপাড়ার তিন শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। শুক্রবার জেলা পর্যায়ের অনুষ্ঠানে কলাপাড়া উপজেলার তিন ক্ষুদে শিক্ষার্থী বিজয়ী হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করার কৃতিত্ব লাভ করেছেন।
অনুষ্ঠানে রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী আনতারা আনিশা ক বিভাগে সঙ্গীতে প্রথম স্থান, খেপুপাড়া বালিকা বিদ্যালয় সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের দেবশ্রী মুখার্জি ক বিভাগের কবিতা আবৃত্তিতে প্রথম স্থান এবং অর্পিতা বনিক খ বিভাগের সঙ্গীতে তৃতীয় স্থান অর্জন করেছে।

উল্লেখ্য জাতীয় শোক দিবস ২০২১ উপলক্ষ্যে কলাপাড়া উপজেলা প্রশাসন’র আয়োজনে ও শিল্পকলা একাডেমি’র সহযোগিতায় অনলাইনভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় গত ৯ আগস্ট উপজেলা পর্যায়ে সম্পন্ন হয়। দুটি বিভাগের মোট ছয়টি বিষয়ে উপজেলায় প্রথম স্থান অধিকারীদের নিয়ে শুক্রবার জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। এতে বিভাগীয় পর্যায়ে স্থান করে নিয়েছে উপজেলার তিনি শিক্ষার্থী।

কলাপাড়া শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক মোস্তফা জামান সুজন জানান, উপজেলার তিনজন ক্ষুদে শিক্ষার্থীর এ অর্জন কলাপাড়ার সঙ্গীত অঙ্গনের মুখ উজ্জ্বল করেছে। তিনি বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন।

রহমতপুর কাজী গোলাম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শাহ সুজা জানান, আমার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আনতারা আনিশা খুবই মেধাবী। এই বিদ্যালয়ে তার অনেক অর্জন রয়েছে। আমি তার সাফল্য কামনা করছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD