সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

Sharing is caring!

খুলনার রুপসা উপজেলার শিয়ালকাঠি গ্রামে অর্ধশত হিন্দু পরিবারের উপর হামলা চালিয়ে মন্দির, প্রতিমা এবং ব্যবসা-পতিষ্ঠান ভাঙচুরের প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এবং বিভিন্ন সংগঠন। শুক্রবার সকাল ১০টায় নগরের সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি সঞ্জয় ঘোষ এর সভাপতিত্বে উপস্থিত বক্তারা বলেন, দেশে ভাবমূর্তি বিনষ্ট করতেই মৌলবাদী স্বাধীনতা বিরোধী চক্র এই হামলার ঘটনা ঘটিয়েছে। এই ধরণের হামলা ও নির্যাতন চালিয়ে অস্তিতিশীল পরিস্থিতি তৈরী করে এ দেশ থেকে হিন্দু শূণ্য করার চেষ্টা চালানো হচ্ছে।

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এদের কঠোর হাতে দমন করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা। একই সঙ্গে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কর্মসূচিতে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট, শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশন, বাংলাদেশ জাতীয় হিন্দু স্বেচ্ছাসেবক মহাজোটের নেতা-কর্মীরা অংশ নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD