বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন দের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন দের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

Sharing is caring!

মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার-শেখ হাসিনার উপহার” হিসেবে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার দ্বিতীয় দফার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

আজ ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১ টায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মুজিব বর্ষের আশ্রয়ণ-২ প্রকল্পের ৩ টি ক্লাস্টার এর গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরজমিনে পরিদর্শণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। এসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার মেহেন্দিগঞ্জ মোঃ শাহাদাত হোসেন মাসুদ, উপজেলা নির্বাহী অফিসার হিজলা বকুল চন্দ কবিরাজ, সহকারী কমিশনার এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা, চেয়ারম্যান শ্রীপুর ইউনিয়ন পরিষদ হারুনর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ প্রমুখ।

মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় প্রথম দফায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয় এবার দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে। গত ২০ জুন মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন দের মাঝে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রম শুভ উদ্বোধন করা হয় এসময় বরিশাল জেলায় ২১৭ টি ঘর হস্তান্তর করা হয়। বাকি ৩৩২ টি গৃহ নির্মাণ কাজ চলছে আজ সেই সকল নির্মাণ কাজ সরজমিন পরিদর্শন করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। পাশাপাশি ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে উপকূলীয় এলাকার মেহেন্দিগঞ্জের শ্রীপুর ইউনিয়নের নিমাঞ্চল প্লাবিত হয়ে কয়েকটি গৃহে ফাটল ধরে ক্ষতিগ্রস্ত হয়।

তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর নিদের্শনায় তা মেরামত করা হয়। সেই সকল ঘর পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় তিনি উপকার ভোগীদের সাথে কথা বলেন, তাদের কর্ম সংস্থান সৃষ্টির লক্ষ্যে করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কাযক্রম চলমান রয়েছে। এসময় তিনি গৃহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন।

এবং নির্মাণ কাজের বিভিন্ন দিক তুলে ধরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি এই মুজিববর্ষে সকল ভূমিহীন ও গৃহহীন দের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করছেন। আমরা তার জন্য সবাই দোয়া করবো তিনি যেনো এভাবে দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD