বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় রাকিবুল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলা বারোটায় কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের অংগ সংগঠনের আয়োজনে ২ ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন মিঠাগঞ্জ ইউপি চেয়ারম্যান হেমায়েত উদ্দীন হিরন, রাকিবুলের পিতা নাসির মাতুব্বর, মিঠাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বশির খান, সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ’র প্রভাষক মো.আবু ইউসুফ সহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামীলীগের অংগ সংগঠনের নেতৃবৃন্দ।এর আগে ছাত্রলীগ নেতা রাকিবুল হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে তেগাছিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মানববন্ধনে বক্তারা, দ্রুততম সময়ের মধ্যে রাকিবুল হত্যাকারীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

হত্যাকারীদের ফাঁসির দাবিতে সহস্রাধিক নারী পুরুষের সাথে দাড়িয়েছেন নিহত রাকিবুলের মাতা ৫ সন্তানের জননী ষাটোর্ধ্ব রাহিমা বেগম। সন্ত্রাসীদের হামলায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ০৭ আগষ্ট নিহত হয়েছেন তার বড় ছেলে ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম (২২)। মানববন্ধনে দাড়িয়ে তিনি বার বার শোকে মূর্ছা যাচ্ছেন। শুধু তিনিই না ভাইয়ের শোকে কাতর হয়ে এ মানববন্ধনে দাড়িয়েছেন রাকিবুলের বোন নাসরিন ও রিনাসহ তার পরিবারের সবাই।
উল্লেখ্য গত ২৯ জুলাই রাত নয়টায় তেগাছিয়া বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাকিবুল (২২) কে কুপিয়ে ডান হাতের কব্জি কর্তন করে বেশ কয়েকজন দুর্বত্তরা। এসময় তার বাম হাত এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। তাৎক্ষনিক স্থানীয়রা রাকিবুলকে উদ্ধার করে কলাপাড়া হাসাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে এবং পরে ঢাকা মেডিকেলে প্রেরন করেন। পরে ১১ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত ০৭ আগষ্ট রাকিবুলের মৃত্যু হয়। এঘটনায় রাকিবুলের মা বাদী হয়ে গত ২৯ জুলাই মিঠাগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি তরিকুল ও তার ভাই রায়হানসহ ১৭ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত নয়ন বয়াতী, রুবেল শিকদার, খলিল হাওলাদার ও নোমান হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক এ হত্যার মূল পরিকল্পনাকারী রুবেল শিকদারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সর্বোচ্চ টেকনোলজি ব্যবহারের মাধ্যমে বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD