শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দিন দুপুরে গোরস্থান রোডে দুর্ধর্ষ চুরি

দিন দুপুরে গোরস্থান রোডে দুর্ধর্ষ চুরি

Sharing is caring!

বরিশাল : চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক শাহীনা আজমিনের গোরস্থান রোডে ভাইয়ের বাসায় চুরি হয়েছে।

গতকাল রোববার সকালের পর থেকে বিকেলের মধ্যে এ চুরির ঘটনা ঘটে। সন্ধ্যায় বাসায় এসে চুরির বিষয়টি টের পেয়েছেন সিনিয়র সাংবাদিক শাহীনা আজমিন। তিনি জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী মৌসুমী কবির মৌ অসুস্থ।

তাকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কারনে বাসা খালি ছিল। এ সুযোগে চোরচক্র বাসার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ৩টি আলমিরা ভেঙে ২টি স্বর্ণের চেইন ও ৪টি আংটি এবং নগদ ৩ হাজার টাকা চুরি করেছে। এছাড়াও চোরচক্র বাসার মালামাল ছড়িয়ে ছিটিয়ে রেখেছে।

এ ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার জানিয়েছেন তারা খবর পেয়েছেন। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD