সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে বঙ্গমাতার ৯১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ।

বরিশালে বঙ্গমাতার ৯১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ।

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী মহীয়সী নারী, বাঙালির সকল লড়াই-সংগ্রাম ও আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব ১৯৩০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন আজ তাঁর ৯১ তম জন্মদিন।

৮ই আগস্ট রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে গণভবন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে জন্মদিনের অনুষ্ঠান উপভোগ করা হয়।

পরে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবু এর ৯১ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা, আর্থিক অনুদান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় বরিশাল জেলায় ৭৭ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ও ৩০ জন দরিদ্র অসহায় নারীদের মাঝে ২ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস।

বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল হৃদয়েশ্বর দত্ত, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা তালুকদার মোঃ ইউনুস, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর বরিশাল দিলারা খানম, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব আবুল কালাম আজাদ, সংরক্ষিত নারী কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন কোহিনুর বেগম, সভাপতি সচেতন নাগরিক কমিটি (সনাক) অধ্যাপিকা শাহ সাজেদাসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সহযোগিতা প্রাপ্ত নারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD