মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
শিক্ষক-কর্মচারীদের বৃক্ষরোপণ এবং ফলজ চারা বিতরণ।।

শিক্ষক-কর্মচারীদের বৃক্ষরোপণ এবং ফলজ চারা বিতরণ।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: মুজিব শতবর্ষে শেখ কামালের জন্মদিন উপলক্ষে সমবায় অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক পটুয়াখালীর কলাপাড়া উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রস্তাবিত ভবনের সামনে ফলজ চারা রোপন এবং সদস্যদের মধ্যে চারা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেল ৩টায় পৌর শহরের এতিমখানায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নিজস্ব সম্পত্তিতে বিভিন্ন ধরনের ফলজ চারা রোপণ করা হয়। সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের প্রভাষক এবং সমিতির সভাপতি মো.নকিব উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ(কালব) কেন্দ্রীয় কমিটির ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর আবদুল মান্নান লোটাস। চারা রোপণ এবং সদস্যদের মধ্যে বিতরণ অনুষ্ঠানের উদ্ভোধন করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো.ফরিদ আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন সরকারি খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুর রহিম, কালব জেলা ব্যাবস্থাপক মো.শাহিনুল হাসান, পটুয়াখালী সদর উপজেলা ব্যাবস্থাপক মো.সাইফুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির পরিচালনা পরিষদের সহ-সভাপতি মো.নুরুল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ আবদুল ওহাব, কোষাধ্যক্ষ আবুল বাসার, ডিরেক্টর মোয়াজ্জেম হোসেন, সমিতির উপজেলা ব্যাবস্থাপক, মো.আল আমিন এবং উপজেলার কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সমিতির ক্রয়কৃত সম্পত্তিতে বিভিন্ন ধরনের ফলজ গাছ রোপণ করেন অতিথি এবং সমিতির নেতৃবৃন্দ। সবশেষে সমিতির উপস্থিত সদস্যদের মধ্যে উন্নত জাতের আম, কমলা, লেবু এবং থাই পেয়ারা চারা বিতরণ করা হয়।

উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো.নকিব উদ্দিন জানান, এটি একটি অরাজনৈতিক সংগঠন। শিক্ষক-কর্মচারীদের উন্নয়নে এই সংগঠন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় করোনাকালে শিক্ষকদের সহায়তা প্রদান সহ সংগঠনের জন্য নিজস্ব জমি কিনে আজ বৃক্ষরোপণ এবং চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD