মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
গলাচিপায় দুস্থ খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ

গলাচিপায় দুস্থ খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ

Sharing is caring!

মোঃনাসির উদ্দীন, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপায় দুস্থ ও অসহায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস মহামারী কালীন সময়ে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে গলাচিপা উপজেলায় দুস্থ ও অসহায় গরুর খামারিদের মাঝে পশুর পুষ্টি ও সুস্বাস্থ্য রক্ষায় গো-খাদ্য বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার।

সোমবার (২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ২ শত ৪২ জন দুস্থ ও অসহায় গরুর খামারিদের মাঝে এসব গো-খাদ্য বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিষ কুমার বলেন, অসহায় গরু খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। গরু পালনে খামারীরা আরো বেশি উৎসাহিত হওয়া এবং করোনা কালীন ক্ষতি পুষিয়ে উঠতে পারে তার জন্য সরকারের পক্ষ থেকে এ খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ডা.মোস্তাফিজুর রহমান বলেন, করোনা কালীন সময়ে এবং সম্প্রতি অতি বৃষ্টির কারণে পশু খাবারের সংকট দেখা দেয়। আর এ সংকট দূর করতে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে দুস্থ ও অসহায় খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসাইন বলেন, চলমান প্রাকৃতিক দূর্যোগ ও করোনাকালীন সময়ে উপজেলা গরু খামারীদের মাঝে জনপ্রতি ৩ হাজার ১ শত টাকার গো-খাদ্য বিতরণ করা হয়েছে। প্রতিজন ৪ বস্তা করে গো-খাদ্য পেয়েছে। তিনি আরো জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বর্তমান সরকারের চিন্তাভাবনায় গলাচিপা উপজেলায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দের এ গো-খাদ্য বিতরণ অব্যহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD