বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
উজিরপুরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা,

উজিরপুরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা,

Sharing is caring!

বরিশাল: বিরোধপূর্ন জমিতে ধানচাষকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন তালুকদার (৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয়েছে আরও চারজনকে। হলেন জুয়েল, সোহাগ, বিপ্লব ও রোজিনা। তাদেরকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন একই এলাকার মৃত হাশেম তালুকদারের ছেলে। খবর পেয়ে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, জেলার পুলিশ সুপার সহ রেঞ্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে টিম গঠন করেছে থানা পুলিশ। নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবেশী আজগর ও জলিল সিপাহীদের সাথে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ ওই জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে নতুন করে বিরোধে জড়ায় দুই পরিবার। এর জের ধরে আজগর ও জলিল সিপাহীসহ তাদের পরিবারের ৮-১০ জন মিলে দেলোয়ার হোসেন তালুকদার ও তার পরিবারের লোকেদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় দেলোয়ার হোসেন সহ পাঁচজনকে তারা এলোপাথারী কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মাহাবুবর রহমান ক্রাইমসিনকে  বলেন, ‘মারামারির ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে সকাল ১১টা ৫০ মিনিটে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। যিনি মারা গেছেন তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্ত করে জানা যাবে।

  1. উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আরশাদ ক্রাইমসিনকে বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দুপুর ২টা পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তরা ঘটনার পর পরই এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশের একটি চৌকস টিম গঠন করে দেয়া হয়েছে। এরি মধ্যে তারা অভিযুক্তদের গ্রেফতারে নেমে পড়েছে। আশা করছি খুব শিঘ্রই অভিযুক্তরা গ্রেফতার হবে। তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

এ কারণেই বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, জেলার পুলিশ সুপার স্যারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। দুপুর ১টার দিকে তারা উজিরপুরের ঘটনাস্থলে পৌঁছে নিহতের স্বজন এবং এলাকাবাসীর সাথে কথা বলেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD