সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ঝালকাঠিতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে সাংবাদিকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

Sharing is caring!

বরিশাল : ঝালকাঠি নলছিটিতে সাংবাদিক অহিদুল ইসলাম মিথুনের ওপর হামলার প্রতিবাদ এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় সংবাদকর্মীরা। এ কর্মসূচিতে ছাত্রলীগ নেতাকর্মীরাও অংশ নেয়। সাংবাদিক অহিদুল ইসলাম মিথুন আঞ্চলিক দৈনিক দখিনের সময় পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি ও সিদ্ধকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। বুধবার (২৮ জুলাই) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজয় উল্লাস-৭১ চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন শেষে সাংবাদিকেরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক বিন-ই আমিন, কামাল হাসান, গোলাম মাওলা শান্ত, আমির হোসেন, হাসান আলম সুমন, সাইদুল কবির রানা, কায়কোবাদ তুফান, সাইদুল ইসলাম, এস.আর সোহেল প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক মিথুনের ওপর হামলাকারী এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারা নানাভাবে তাকে হুমকি দিচ্ছে।

এতে সাংবাদিক মিথুনের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। পুলিশ হামলাকারীদের ধরতে ব্যর্থ হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রসঙ্গত, গত ১৮ জুলাই রাতে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য (মেম্বার) মো. সাইফুল আকন দলবল নিয়ে খেজুরতলা বাজার সংলগ্ন এলাকায় লোহার রড, হাতুড়ি ও লাঠিসোটা দিয়ে মিথুনের ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেন। হামলার একপর্যায় মেম্বার সাইফুল আকন তার বুকের ওপর উঠে গলা চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যার চেষ্টা চালান। এ ঘটনায় মিথুন বাদি হয়ে গত ২০ জুলাই মেম্বার সাইফুল আকনসহ ১৩ জনকে আসামি করে নলছিটি থানায় একটি মামলা দায়ের করেন। তবে মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ব্যাপারে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) এইচ.এম মাহমুদ বলেন, মামলার আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD