বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

Sharing is caring!

পটুয়াখালীতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ক্রাইমসিন ডেক্সঃ      পটুয়াখালীর কলাপাড়ায় লাকি আক্তার (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার রাতে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলিপুর বন্দরে এ ঘটনা ঘটেছে। ওই গৃহবধূ বাপের বাড়ির দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত গৃহবধূ আলীপুর আব্দুল হক মুন্সীর মেয়ে। পারিবারিক কলহের জের ধরে লাকি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত কোরবানির ঈদে সে বাবার বাড়ি আলিপুরে বেড়াতে আসে। এ পর থেকেই লাকি আক্তার চিন্তিত ছিলেন। মঙ্গলবার রাতে সে বাপের বাড়ির ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ফাঁস দেয়।
প্রায় ৬/৭ মাস পূর্বে উপজেলা নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের মোকলেচ কাজীর ছেলে ফোরকানের সাথে পারিবারিকভাবে বিবাহ হয় তার। বিবাহের পর থেকেই যৌতুক নিয়ে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল না। মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD