বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
হিজলায় গনধোলাই দিয়ে চার ডাকাত আটক

হিজলায় গনধোলাই দিয়ে চার ডাকাত আটক

Sharing is caring!

বরিশাল : হিজলা উপজেলার একতা বাজার এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দলের চার সদস্যকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের নৌ-পুলিশের কাছে সোপর্দ করা হয়। আটক ডাকাত দলের সদস্যরা হলো-হিজলা উপজেলার লক্ষ্মীপুর এলাকার কামাল মাতুব্বরের ছেলে সুজন মাতুব্বর, মাটিয়ালা এলাকার বাকের তফাদারের ছেলে মাসুদ তফাদার ও চাঁদপুরের হাইমচর উপজেলার শেখ অন্তর বেপারীর ছেলে ইকবাল হাসান বেপারী এবং একই উপজেলার তাইম হোসেনের ছেলে রুবেল হোসেন। স্থানীয়রা জানান, সোমবার দিবাগত রাতে হিজলা উপজেলার ধুলখোলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে জেলেদের একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাত দলের ৮-৯ জন সদস্য এতে অংশ নেন। তারা এ সময় জেলেদের ট্রলারে হামলা চালিয়ে নগদ টাকাসহ সব মালামাল লুটে নেন। বাধা দিলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাদশা সরদার নামের এক জেলেকে গুরুতর আহত করেন। এছাড়া জেলেদের মাঝি মো. ইউনুসসহ সাতজনকে মারধর করে মেঘনা নদীতে ফেলে দেন ডাকাতরা। জেলেদের ট্রলারে থাকা সাতজনের বাড়িই হিজলা উপজেলার বিভিন্ন এলাকায়।

জেলে ট্রলারের মাঝি মো. ইউনুস জানান, পালিয়ে যাওয়ার সময় তারা ট্রলারের তলা ভেঙে দিলে পানি উঠতে শুরু করে। একপর্যায়ে ট্রলারটি নদীতে তলিয়ে যায়। এ সময় আমাদের চিৎকারে অন্য জেলেদের ট্রলার এসে উদ্ধার করে। পরে গুরুতর আহত জেলে বাদশা সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি আরও বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে ডাকাতিতে অংশ নেয়া হিজলার একতাবাজার সংলগ্ন খালে একটি ট্রলার থামানো দেখতে পাই। পাশে চারজন লোক ছিলেন। এরমধ্যে একজনের সঙ্গে ডাকাত দলের একজনের চেহারা মিল খুঁজে পাই। এসময় স্থানীয় লোকজনদের সহায়তায় তাদের ঘেরাও করা হয়।

পরে স্থানীয়দের জেরার মুখে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, জনতার হাতে ধরা পড়া চার ডাকাতকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD