সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে লুকোচুরির লকডাউন

বরিশালে লুকোচুরির লকডাউন

Sharing is caring!

বরিশাল : কঠোরতম লকডাউনের ৫ম দিন মঙ্গলবার নগরীর প্রাণকেন্দ্রে জনসমাগম বেড়েছে। এদের মধ্যে অনেকেই মাস্ক না পরে ঘুরে বেড়িয়েছেন। পাশাপাশি খুলতে শুরু করেছে অধিকাংশ দোকানপাট। আইন শৃংখলা বাহিনীর অভিযানের সময় দোকানের দরজা আটকে দৌঁড়ে পালালেও চলে যাওয়ার পর ফের দোকানে বেচাবিক্রি শুরু করছেন বিক্রেতারা।

এছাড়া নগরীর অন্যান্য এলাকায় জরুরী নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান খুলে অবাদে কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। সরেজমিনে দেখা গেছে, নগরীর প্রাণকেন্দ্র সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজার, কাঠপট্টি এলাকায় অন্যান্য দিনের তুলনায় জনসমগম বেড়েছে। এদের অনেকেই মাস্ক না পরে ঘুরে বেড়িয়েছেন।

এসব এলাকার বেশ কিছু দোকানদার দোকানের দরজা অর্ধেক খুলে ব্যবসায়ী কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। আইন শৃংখলা বাহিনী দেখলেই দোকান বন্ধ করে পার্শ্ববর্তী অলিগলিতে অবস্থান নিচ্ছেন ক্রেতা বিক্রেতারা।

আইন শৃংখলা বাহিনী চলে যাওয়ার পর ফের দোকান খুলে বেচাবিক্রি করা হচ্ছে। নগরবাসীকে ঘরে রাখতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের একাধিক টিম মাঠে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD