বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
মামলা করার জন্য নির্বাচনে অনিয়মের তথ্য সংগ্রহে বিএনপি

মামলা করার জন্য নির্বাচনে অনিয়মের তথ্য সংগ্রহে বিএনপি

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক অনিয়মের অভিযোগের তথ্য-উপাত্ত দলের কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিচ্ছেন বিএনপির প্রার্থীরা। নির্বাচনী ট্রাইব্যুনালে মামলার প্রক্রিয়ার অংশ হিসেবে প্রার্থীদের কাছে তথ্য চেয়ে চিঠি দেয়ার পরিপ্রেক্ষিতেই এ তথ্য জমা নেয়া হচ্ছে বলে জানিয়েছে দলটি। খুব শিগগিরই মামলা করা হবে বলেও জানিয়েছেন দলের নেতারা।

নানা অনিয়ম, কারচুপি ও সহিংসতার অভিযোগ এনে গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট।

এরপর গত ৩ জানুয়ারি দল ও জোটের প্রার্থীদের ঢাকায় ডেকে অনিয়ম ও কারচুপির আসনভিত্তিক তথ্য চায় বিএনপি। একই সঙ্গে দেয়া হয় চিঠি।

তারই পরিপ্রেক্ষিতে তথ্য উপাত্ত জমা দিতে শুরু করেন বিএনপি, ২০ দল ও ঐক্যফ্রন্টের প্রার্থীরা। এ পর্যন্ত ৩০০ আসনের বিপরীতে ১২০ জন প্রার্থী অনিয়মের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তথ্য জমা দিয়েছেন।

প্রার্থীরা জানান, নির্বাচনের আগে থেকে শুরু করে নির্বাচনের দিন ও পরবর্তী সময় পর্যন্ত যেসব ধ্বংসাত্মক কাজ, অনিয়ম, সন্ত্রাস, নির্যাতন চালানো হয়েছে, যেসব মামলা-মোকদ্দমা করা হয়েছে সেসবের তথ্য সংগ্রহ করেছেন তারা।

উচ্চ আদালতে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ও একাদশ জাতীয় নির্বাচন বাতিলের আবেদন জানিয়ে শিগগিরই মামলা করা হবে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

তিনি বলেন, যিনি নির্বাচিত হয়েছেন তিনি আইনসম্মতভাবে হননি, তার পদটি বাতিল করে যিনি আবেদন করেছেন তাকে সংসদ সদস্য ঘোষণা করা যেতে পারে অথবা পুরো নির্বাচনটিই বাতিল চেয়ে পুনঃতফসিল ঘোষণার দাবি করা যেতে পারে। 

নিরপেক্ষ নির্বাচন কমিশন ও নির্দলীয় সরকারের অধীনে আবারো নির্বাচনের দাবি জানানো হবে বলেও জানান বিএনপি নেতারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD