সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে যানবাহন চলাচল নেই -মোড়ে মোড়ে চেকপোস্ট

বরিশালে যানবাহন চলাচল নেই -মোড়ে মোড়ে চেকপোস্ট

Sharing is caring!

বরিশাল : করোনার সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের তৃতীয় দিন চলছে রোববার। এদিন সকাল থেকেই বরিশালের বিভিন্ন সড়কে যানবাহনের চাপ অনেকটাই কম। শুধু রিকশা ও ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হচ্ছে মানুষ। সড়কের মোড়ে মোড়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে আগের মতোই।

চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নিত্যপণ্যের দোকান ছাড়া প্রায় সব দোকানই বন্ধ রয়েছে। বেশ কিছু সড়কের পাশি গলিতে কাঁচা বাজার বসানো হয়েছে। প্রধান সড়কে মানুষের দেখা না পাওয়া গেলেও পাড়া মহল্লায় কিছু কিছু গলিতে জটলা দেখা গেছে। দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, লকডাউন কঠোরভাবেই পালিত হচ্ছে।

ঠুনকো অজুহাত দেখিয়ে ঘরের বাইরে বের হওয়ার প্রবণতা কম দেখা যাচ্ছে। অযথা ঘরের বাইরে বের হলে ব্যবস্থা নিবে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সারাদেশে ১৮৬টি চেকপোস্ট পরিচালনা করে র‌্যাব। এ সময় টহল দেয় র‌্যাবের ১৮০টি দল। জনসচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি র‌্যাবের ২৭টি ভ্রাম্যমাণ আদালতও অভিযান পরিচালনা করবে। বিধিনিষেধ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেবে র্যাব। সরেজমিনে আমতলার মোড়, রুপাতলী, বাজার রোড, কাশিপুর, নথুল্লাবাদ ও চৌমাথা এলাকা ঘুরে দেখা যায়, কড়াভাবেই পালিত হচ্ছে লকডাউন। পুলিশ কর্মকর্তারা জানান, অনেকে ঈদের ছুটি কাটিয়ে এখনও ঢাকায় ফেরেননি, আবার অনেকে বরিশালে থাকলেও ঘরেই রয়েছেন। মূল সড়কে যানবাহন ও মানুষের চলাচল কম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD