শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
বরিশাল নগরীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা

বরিশাল নগরীতে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার চেষ্টা

Sharing is caring!

বরিশাল নগরীর চকবাজার এলাকায় সঞ্জীব সাহা নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেল পাঁচটায় শাড়ি মিউজিয়াম দোকানের ভিতর এ ঘটনা ঘটে। আহত সঞ্জীব সাহা ওই এলাকার মৃত ভোলানাথ সাহার ছেলে ও একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

বর্তমানে গুরুতর অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সঞ্জীব সাহা জানান, সঞ্জীব সাহা একজন ব্যবসায়ী। সে সুবাদে চকবাজারে ব্যবসায়ী কাজলের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্প্রতি কাজলের দোকান নিয়ে তার মামা খোকন গন্ধির সাথে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে কাজল তার বন্ধু সঞ্জীবের সাথে আলাপ-আলোচনা করলে-খোকন গন্ধি ও তার সহযোগীরা আরো ক্ষিপ্ত হয়ে যায়।

এ নিয়ে প্রায় সময় সঞ্জীব সাহা ও তার পরিবারকে বিভিন্ন সময় ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দিয়ে আসছে খোকন গন্ধি। ঘটনার দিন শনিবার বিকেলে সঞ্জীব সাহা চকবাজারে শাড়ি মিউজিয়ামের মালিক আশরাফউদ্দিন আহমেদ ইমরাজের সাথে প্রয়োজনীয় কাজে দোকানে বসে কথা বলেন। হঠাৎ খোকন গন্দীসহ একদল সহযোগী চকবাজার শাড়ি মিউজিয়ামে দোকানের ভিতরে গিয়ে সঞ্জীব সাহার উপর হামলা চালায়।

একপর্যায়ে খোকন গন্ধি ও তার সহযোগী রাজিব, ওমর গন্ধি, কবির সহ অজ্ঞাতনামা কয়েকজন লোহার টুল দিয়ে পিটিয়ে সঞ্জীব কে হত্যার চেষ্টা চালায়। জানাগেছে, চকবাজার এলাকার মা মনি ক্লোথ স্টোর ও পাদুতালয় নামের দুটি প্রতিষ্ঠান দখলের জন্য একটি ভুমিদস্যু চক্র মামলা দায়ের করা সহ বিভিন্নভাবে হয়রানী করে আসছে। দোকানের স্টাফরা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই রিয়াজুল ইসলাম জানান, চকবাজারে হামলার ঘটনায় অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD