শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় স্ত্রীর পরকীয়ায় অতিষ্ট স্বামী, আধা মন দুধ দিয়ে গোসল করে স্ত্রীকে ঘরে না তোলার প্রতিজ্ঞা বরিশাল আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি প্যানেলের জয় বরিশালে সুবিধাবঞ্চিত সাইফুল ইসলামকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মোটরচালিত ভ্যান প্রদান কলাপাড়ায় ৬ ফুট দৈর্ঘ্যের দাড়াশ সাপ উদ্ধার কলাপাড়ায় স্পেশাল স্ট্রাইকিং মিশন চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৩,  মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন
শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নেওয়া হলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠানে অতিরিক্ত ফি নেওয়া হলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায় নিয়মবহির্ভূত কাজ এবং অন্যায়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের প্রতি আহ্বান জানিয়ে দীপু মনি বলেন, যেসব বিদ্যালয়ে নিয়ম বেঁধে দেওয়া আছে সেই নিয়ম মেনে তারা ভর্তি করবেন। কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফি আদায়ের প্রমাণ পাওয়া গেলে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

আজ শুক্রবার নিজ নির্বাচনী এলাকা চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীপু মনি।

শিক্ষার মানোন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া, প্রত্যেক শিশুকে স্কুলমুখী করা এবং ঝরেপড়া রোধসহ শিক্ষাক্ষেত্রে গত ১০ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ ছাড়া বিদ্যালয়বিহীন গ্রামে বিদ্যালয় স্থাপনসহ যেসব সাফল্য রয়েছে সেসব সাফল্য এগিয়ে নিতে আগামী পাঁচ বছরে এ ধারা অব্যাহত থাকবে। এ ছাড়া অন্যান্য যেসব চ্যালেঞ্জ রয়েছে তা মোকাবেলা করা হবে। শিক্ষার মান উন্নয়নে যা কিছু প্রয়োজন তার সকল কিছু করা হবে। শিক্ষার্থীদের অহেতুক কষ্ট না দিতেও শিক্ষকদের সতর্ক করে দেন তিনি।

অপর এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে বলেন, ক্ষমতার দাম্ভিকতা নয়, জনগণের সেবক হয়ে দেশের জন্য কাজ করতে চায় আওয়ামী লীগ। তাই জনগণের বিশাল বিজয়কে কাজে লগিয়ে তাদের পাশে থাকতে চাই আমরা। এই ক্ষেত্রে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধৈর্য্য ধারণ করে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি, পৌরসভার মেয়র নাসিরউদ্দিন আহম্মদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, বিশিষ্ট চিকিৎসক জে আর ওয়াদুদ টিপু প্রমুখ। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD