শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দক্ষিণাঞ্চলে ঈদের নামাজ কোথায় কখন

দক্ষিণাঞ্চলে ঈদের নামাজ কোথায় কখন

Sharing is caring!

বরিশাল নগরীতে হচ্ছে না প্রধান জামাত  করোনা সংকটে বিগত ঈদ উল আযহার মতো এ বছরও ঈদ উল আজহায় নগরীর প্রধান ঈদগাহে জামাত হচ্ছে না ।

সরকারের নির্দেশনা অনুসরন করেই বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের আয়োজন করেনি সিটি কর্পোরেশন। এদিকে স্বাস্থ্য বিধি সহ শারীরিক দূরত্ব রক্ষায় এবার নগরীর অনেক মসজিদেই দুইটি জামাতের আয়োজন করা হয়েছে।

চরমোনাই দরবার শরীফ মাঠে সকাল ৮টায় ঈদ জামাতে পীর সাহেব মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমইমামতি করবেন।

পিরোজপুরের নেছারাবাদের ছারছিনা দরবার শরীফ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

ঝালকাঠীর নেছারাবাদের কায়েদ সাহেব হুজুর প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসা মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

নগরীর জামে বায়তুল মোকাররম মসজিদে ঈদের প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় ও দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়, নগরীর কেন্দ্রীয় জামে কশাই মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে।

নগরীর চক বাজারের জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টায় ও সকাল ৯টায়, শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৮টায়।

এছাড়াও বরিশাল মহানগরী সহ বিভাগের ৬ জেলায় সহতাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। এসব ঈদ জামাতের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন বরিশাল মেট্রোপলিন এবং রেঞ্জ পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD