শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করে ঈদ আনন্দ ভাগাভাগি করার আহ্বান পুলিশ কমিশনারের

স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করে ঈদ আনন্দ ভাগাভাগি করার আহ্বান পুলিশ কমিশনারের

Sharing is caring!

বরিশাল : অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে মহানগর পুলিশ (বিএমপি)। গতকাল সোমবার খাদ্য সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার ।

এ সময় তিনি বলেন, “ শুধু বৈশ্বিক মহামারী চলাকালীন গণমানুষের জীবনে মানবিক বিপর্যয়েই নয়, পুলিশ সবসময়ই সাধ্যমত সুবিধা বঞ্চিতদের পাশে সদা জাগ্রত থেকে ঈদ আনন্দ ভাগাভাগি করে। তারই ধারাবাহিকতায় দেশের এই বিপর্যয় মোকাবেলায়ও সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণের পাশাপাশি অসহায় -দুস্থদের পাশে ঈদের খাদ্য সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি।

এই ঈদ যেন স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে আনন্দ ভাগাভাগির ঈদ হয় সেই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে, সকল বিত্তবান ব্যক্তি, বিভিন্ন ক্লাব-সংগঠন সহ সকলে নিজ নিজ অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী অসহায় ও দুস্থদের পাশে, বিশেষ করে যারা আত্মসম্মানের ভয়ে কারো কাছে হাত পেতে সাহায্য চাইতে পারে না তাদের পাশে দাড়াতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার সদরদপ্তর প্রলয় চিসিম, উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর এন্ড গোয়েন্দা শাখা মোঃ মনজুর রহমান পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন খাঁন মোহাম্মদ আবু নাসের সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD