মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক
বরিশাল বিভাগে শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ১২

বরিশাল বিভাগে শনাক্তের নতুন রেকর্ড, মৃত্যু ১২

Sharing is caring!

বরিশালে আবারো ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় বিভাগে ২ হাজার ৯৯২ জনের নমুনা পরীক্ষায় ৮৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। যা শনাক্তের সংখ্যার দিক থেকে নতুন রেকর্ড।

এছাড়াও ২৪ ঘন্টায় সোমবার সকাল পর্যন্ত বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১২জন। মারা যাওয়া ১২ জনের ৩ জন করোনা পজেটিভ হয়ে বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলায় মারা যান। এ ছাড়া ৯ জন মারা যান উপসর্গ নিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসোলেশনে।

উপসর্গ নিয়ে মারা যাওয়া নতুন ৯ নিয়ে এই হাসপাতালে এ পর্যন্ত উপসর্গে মারা যান ৬৬৯ জন। এর আগের ২৪ ঘণ্টায় রোববার সকাল পর্যন্ত শনাক্তের এই সংখ্যা ছিল ৬০০ এবং করোনায় ও উপসর্গ নিয়ে মরা যান ১৩ জন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত হওয়া ৮৯১ জনের মধ্যে বরিশাল জেলায় নতুন সর্বোচ্চ ৪০৯ জন নিয়ে মোট ১১ হাজার ৩৯৪ জন, পটুয়াখালী জেলায় নতুন ১২৩ জন নিয়ে মোট ৩ হাজার ৩২৯ জন, ভোলা জেলায় নতুন ৬২ জনসহ মোট ২ হাজার ৬৪৮ জন, পিরোজপুর জেলায় নতুন ১৪০ জনসহ মোট ৩ হাজার ৭০৪ জন, বরগুনা জেলায় নতুন ৬৬ জন নিয়ে মোট আক্রান্ত ২ হাজার ২৯২ জন ও ঝালকাঠি জেলায় নতুন ৯১ জন শনাক্ত নিয়ে মোট সংখ্যা ৩ হাজার ৪১১। এ নিয়ে বরিশাল বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৭৭৮।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD