শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
দৌলতখানে হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন: এমপি মুকুল।

দৌলতখানে হত দরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন: এমপি মুকুল।

Sharing is caring!

এম এইচ ফাহাদ বিশেষ প্রতিনিধি: ভোলার দৌলতখান উপজেলার চার ইইউনিয়ন ও পৌরসভায় করোনা ভাইরাস জনিত পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ দুস্থ হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপির উপস্থিতিতে দৌলতখান উপজেলার হাজীপুর, দক্ষিণ জয়নগর, সৈয়দপুর, ভবাবীপুর ইউনিয়ন ও দৌলতখান পৌরসভায় বিভিন্ন ওয়ার্ড অসহায় দুস্থ প্রত্যেকের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেন এমপি আলী আজম মুকুল। এসময় এমপি মুকুল বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের দূরসময় আপনাদের পাশে দাড়িয়েছে, শুধু জননেত্রী শেখ হাসিনা সবসময় এদেশের গরীব দুঃখী অসহায় মানুষের কথা চিন্তা করেন।

প্রধানমন্ত্রী মানবতার কল্যাণে দিন-রাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর উপহার দৌলতখানের হাজিপুর ইউনিয়নে ৪৮৫ টি পরিবার, সৈয়দপুর ৫৪০ পরিবার, ভবানীপুর ৪৫০টি পরিবার, দক্ষিণ জয়নগর ইউনিয়নে ৫০১ টি পরিবার, ও দৌলতখান পৌরসভায় ২০০ পরিবার। এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক হাওলাদার, দৌলতখান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ছিদ্দিক মিয়া, ভাবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম নবী নবু, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু ও দক্ষিণ জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হাওলাদার প্রমুখ সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD